২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক মীনাক্ষীর! সংশয় সিপিআইএম-এর অন্দরেই
Connect with us

রাজ্যের খবর

২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক মীনাক্ষীর! সংশয় সিপিআইএম-এর অন্দরেই

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২০ এপ্রিল চার গণ সংগঠনের নামে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিএম নেতৃত্ব। সেই ব্রিগেডের মাঠ ভরাট করতে দলের যুবকর্মীদের শুক্রবার ডাক দিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যা মীনাক্ষী মুখোপাধ্যায়।

ব্রিগেড ভরাতে যুবকদের ডাক মীনাক্ষীর। তবে মাঠে ভিড় কতটা হবে? সেই নিয়ে সংশয় তৈরী হয়েসে দলের অন্দরেই। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে সংশয় প্রকাশ করেছেন বহু সিপিএম নেতারাই। রাজ্য রাজনীতিতে সিপিএমের ব্রিগেড মানেই উপচে পড়া ভিড় ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর বাম জামানাতে তো বটেই, ক্ষমতা হারানোর পর সীতারাম ইয়েচুরির প্রাক্কালেও সিপিএমের ব্রিগেডে ভালোই ভিড় জমেছে।

কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ক্রমশ সিপিএমের বিলীয়মান দশার কারণে ২০ তারিখের ব্রিগেড সমাবেশে কতটা ভিড় হবে! তা নিয়ে সংশয় রয়েছে সিপিএমের অন্দরেই। এদিন আলিমুদ্দিনে সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন সিপিএম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যা মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা আগের তুলনায় অনেক হাড়ে বাড়ছে।

আরও পড়ুন – ধর্মতলায় জেসিবি নিয়ে প্রতিবাদ! জোর করে খোলা হল গেরুয়া পতাকা

Advertisement
ads

সেই পরিযায়ী শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের কোনও দায়বদ্ধতা কিন্তু দেখা যাচ্ছে না। সরকারি দপ্তরে শুধুই নিয়োগ দুর্নীতি। মীনাক্ষী আরও বলেছেন, কৃষক ফসলের নূন্যতম দাম পাচ্ছে না, সারের কালোবাজারি হচ্ছে। বস্তি বাসীদের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাই মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের সব স্তরের যুবদের ২০ এপ্রিলের সমাবেশে আসার জন্য ডাক দেওয়া হচ্ছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির ইস্যুতে নাম না করে বিজেপি নেতৃত্ব তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ শানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বলেছেন, জেলায় গেলে শুনতে পাওয়া যায় মুর্শিদাবাদ ,মালদহ কার দায়িত্ব ছিল টাকা তোলার। সেদিন একসঙ্গে দুর্নীতির বিরিয়ানি খেয়েছো! এখন ঢেঁকুর তুলছো? কটাক্ষ করলেন মীনাক্ষী।

আরও পড়ুন – শ্রী হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদীসহ শীর্ষ নেতা‌রা

Advertisement
ads
Continue Reading
Advertisement