বেসরকারি হাসপাতালে ভাঙচুর-আগুন! উত্তপ্ত ধুলিয়ান, আহত ২
Connect with us

জেলার খবর

বেসরকারি হাসপাতালে ভাঙচুর-আগুন! উত্তপ্ত ধুলিয়ান, আহত ২

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা। প্রথমে উত্তেজনা ছড়ায় জঙ্গিপুরে। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, এলাকায় ১৬৩ ধারা জারি থাকলেও শুক্রবার বিকেল থেকে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে ক্ষিপ্ত জনতা। বোমাবাজিও হয় বলে অভিযোগ। পাল্টা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। তাতে পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করে। বাদ যায়নি হাসপাতাল গুলিও। সরকারি এর পাশাপাশি বেসরকারি হাসপাতাল , বাস অ্যাম্বুল্যান্স জ্বালিয়ে দেওয়া হয়। পরে নামানো হয় বিএসএফ-এর জওয়ানদের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ।

ফের চাপা উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের ধুলিয়ানে। উত্তেজনার আঁচ এসে পড়েছে শহর এলাকা গুলিতে। এক বেসরকারি হাসপাতাল ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল নয়, ভাঙচুর চালানো হয় ধুলিয়ান পৌরসভাতেও। অভিযোগ, বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে ।

আরও পড়ুন – জলঙ্গির বিডিও অফিস ভাঙচুর! মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব শুভেন্দু

Advertisement
ads ads

পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিএসএফের চালানো গুলিতে আহত ২। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন নাবালক রয়েছে। গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতির পর এদিন শনিবার সকালে অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। এলাকায় পুলিশের সঙ্গে বিএসএফ-এর জওয়ানরা মোতায়েন ছিলই। তবে পরিস্থিতি থমথমে থাকলেও কিছুটা হলেও পুলিশ আয়ত্তে এসেছে।

তবে তা কিছুক্ষনের জন্য! আশঙ্কা, নতুন করে ফের উত্তেজনা সৃষ্টি হতে চলেছে। এদিকে বিএসএফের গুলিতে আহত হয়েছেন ২ জন। তাদের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে বলে খবর। আহতদের নাম মুদ্দিন শেখ ও হাসান শেখ। তাদের চিকিৎসার জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শান্তি বজায় রাখতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন – রণক্ষেত্র মুর্শিদাবাদ! ওয়াকফ-বিক্ষোভে হিংসা, স্টেশনে ইটবৃষ্টি, আহত পুলিশ

Advertisement
ads ads