ভোট পরবর্তী হিংসার জের। আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক
Connect with us

রাজ্যের খবর

ভোট পরবর্তী হিংসার জের। আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৬ মে : একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও অব্যাহত ভোট পরবর্তী হিংসা। এবারে আক্রান্ত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। ঘটনায় আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীও।

অভিযোগের তির বিজেপির দিকে। জানা যায়, বৃহস্পতিবার সকালে কোচবিহারের দিনহাটা শহরের তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন উদয়ন গুহ। পথে দিনহাটার তিন নম্বর ওয়ার্ডের বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় তাঁর গাড়ির উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি ভাঙচুর করা হয়। তিনি হাতে ও মাথায় আঘাত পেয়েছেন বলে খবর। এমনকি দুষ্কৃতীদের হামলায় উদয়নের ডান হাত ভেঙে যায় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে মার খেয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীও। বাঁশের আঘাতে তাঁর মাথা ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই আপাতত চিকিৎসাধীন প্রাক্তন বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দিনহাটা শহরে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্যে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবে তারা। রাজ্যজুড়ে অশান্তির ঘটনা নিয়ে রাজ্যপালকেও রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। গোটা রাজ্যে যে ভাবে শাসক-বিরোধী একের পর এক আক্রান্ত হচ্ছে তা নিয়ে চিন্তিত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Continue Reading
Advertisement