কেন্দ্রীয় দল নয়, ভ্যাকসিন পাঠাও- ফিরহাদ
Connect with us

রাজ্যের খবর

কেন্দ্রীয় দল নয়, ভ্যাকসিন পাঠাও- ফিরহাদ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৬মে : নির্বাচন পরবর্তী অশান্তি নিয়ে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা। এই পরিস্থিতিতে অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিকের নেতৃত্বে চার সদস্যর দল বৃহস্পতিবারই কলকাতায় এসে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই তাঁরা হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন বলে সূত্রের খবর। এদিকে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও। এবিষয়ে বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন,”কেন্দ্রীয় দল না পাঠিয়ে ভ্যাকসিন পাঠাও। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন কেন্দ্রীয় দল পাঠাচ্ছ!” উল্লেখ্য বিধানসভার নির্বাচনে বঙ্গ দখলের স্বপ্ন নিয়ে রাজ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও রাজ্য জুড়ে প্রচারে ঝাঁপিয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু মহাগুরু মিঠুন চক্রবর্তী সবাইকেই ময়দানে নামিয়ে ছিল বিজেপি। কিন্তু ভোট বাক্সে জনতা জনার্দন গেরুয়া শিবিরকে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করেছে। আর এই নির্বাচনের সময় বিভিন্ন দলের নেতাদের উস্কানীমূলক মন্তব্যর জেরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে ভোটের প্রকাশের পরেই৷ একাধিক জায়গায় আক্রান্ত হয় শাসক বিরোধী উভয়পক্ষের নেতা কর্মীরা। এই পরিস্থিতিতে অশান্তির খোঁজ খবর নিতে কেন্দ্র থেকে চার সদস্যর টিম পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছে তৃণমূল।

Continue Reading
Advertisement