ঔরঙ্গজেবের বিতর্কিত চিত্রণ ‘ছাওয়া’তে, নাগপুরে অশান্তির অভিযোগে কাঠগড়ায় ভিকি কৌশল
Connect with us

দেশের খবর

ঔরঙ্গজেবের বিতর্কিত চিত্রণ ‘ছাওয়া’তে, নাগপুরে অশান্তির অভিযোগে কাঠগড়ায় ভিকি কৌশল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বলিউড অভিনেতা ভিকি কৌশলের নতুন ছবি ‘ছাওয়া’ বিপুল সাফল্য পেলেও বিতর্কের ঝড় থামছে না। ছবিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে অত্যাচারী শাসক হিসেবে দেখানোর অভিযোগ তুলেছেন একাংশ। নাগপুরে সাম্প্রদায়িক উত্তেজনার সূত্রপাত হয়েছে এই ছবি ঘিরে, এমনটাই দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন এবং প্রশাসন কারফিউ জারি করেছে।

শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবন কাহিনি অবলম্বনে নির্মিত ‘ছাওয়া’ ইতিমধ্যেই ৫৬৫ কোটির ব্যবসা করেছে। কিন্তু ছবিতে দেখানো ইতিহাসের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। তাঁদের মতে, চলচ্চিত্রটিতে অতিরঞ্জিতভাবে ইতিহাসকে তুলে ধরা হয়েছে, যা ধর্মীয় বিভেদ উসকে দিতে পারে।

আরও পড়ুনঃসম্ভাজি মহারাজের কাহিনির জয়গান বক্স অফিসেও! ‘ছাবা’র আয় ৫০০ কোটি ছাড়াল

এই বিতর্কের জেরে ভিকি কৌশলও তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় একাংশ সরব হয়ে বলছেন, একজন শিল্পী হিসেবে ভিকির আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কেউ কেউ বলছেন, ‘‘ভিকি নিজে ধর্মীয়ভাবে উদার পরিবেশে বাস করেও এমন বিতর্কিত সিনেমা করলেন!’’ আবার কেউ বলছেন, ‘‘এই ছবি শুধুই ব্যবসার জন্য তৈরি হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে।’’

Advertisement
ads

এদিকে, নাগপুরে উত্তেজনার মধ্যেই প্রশাসন ধারা ১৪৪ জারি করেছে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৩০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাগরিকদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। তবে ‘ছাওয়া’-এর বিতর্ক আদৌ সিনেমার প্রভাব, নাকি রাজনৈতিক এজেন্ডা, তা নিয়ে বিতর্ক অব্যাহত।