সম্ভাজি মহারাজের কাহিনির জয়গান বক্স অফিসেও! ‘ছাবা’র আয় ৫০০ কোটি ছাড়াল
Connect with us

বিনোদন

সম্ভাজি মহারাজের কাহিনির জয়গান বক্স অফিসেও! ‘ছাবা’র আয় ৫০০ কোটি ছাড়াল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ বক্স অফিসে একের পর এক মাইলফলক ছুঁয়ে যাচ্ছে, গড়ে তুলছে নতুন ইতিহাস। ছত্রপতি সম্ভাজি মহারাজের বীরত্বগাথা নিয়ে নির্মিত এই ঐতিহাসিক ছবি মুক্তির পর থেকেই দর্শকদের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে। অসাধারণ চিত্রনাট্য, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ও ভিকি কৌশলের শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। আর সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘ছাবা’ প্রবেশ করল ৫০০ কোটির সম্মানজনক ক্লাবে, প্রমাণ করে দিল এর প্রতি দর্শকদের অটুট ভালোবাসা ও বিপুল আগ্রহ।

প্রকাশের ২৩তম দিনে ছবিটি উপার্জন করেছে ১৬.৫ কোটি টাকা, যার ফলে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫০৮.৮ কোটি টাকায়! প্রথম সপ্তাহে ২১৯.২৫ কোটি, দ্বিতীয় সপ্তাহে ১৮০.২৫ কোটি ও তৃতীয় সপ্তাহে ৮৪.০৫ কোটি আয় করা এই ছবির জনপ্রিয়তা এখনও কমার কোনো লক্ষণ নেই।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ছাড়া হল যাদবপুরের উপাচার্যকে! কেমন আছেন

ভিকি কৌশলের ফিল্মি কেরিয়ারে ‘ছাবা’ এক বিশেষ স্থান দখল করেছে। চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২৫ কেজি ওজন বাড়ানো থেকে শুরু করে দীর্ঘদিন দাড়ি রাখা— সবটাই করেছেন তিনি। এমনকি শুটিং চলাকালীন একবার এতটাই মারাত্মক চোট পান যে, এক মাস শুটিং থেকে বিরতি নিতে হয়। মুক্তির আগে ছবির প্রচারে কোনো কমতি রাখেননি ভিকি। দেশের বিভিন্ন শহরে ছুটে গিয়েছেন, মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন, সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন। তাঁর কঠোর পরিশ্রমের ফল এখন স্পষ্ট— এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পাওয়া সিনেমা!

Advertisement
ads