দেশের খবর
রেলে চাকরি দুর্নীতিতে হাজিরা লালুপ্রসাদের! সঙ্গে ছিল তাঁর মেয়েও
নিউজ ডেস্ক: প্রসঙ্গত,২০০৪-০৯ সময়কালে রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।
এবার সেই মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের ভূমিকা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করলো সিবিআই ও ইডি। প্রাথমিক তদন্তের পর সিবিআই জানিয়েছিল, প্রতিভার ভিত্তিতে কোনো চাকরি দেওয়া হয়নি, নিয়োগের মাপকাঠি ছিল স্বজন-পোষণ।
চাকরি দেওয়া হয়েছিল মুম্বই, জব্বলপুর, কলকাতা, জয়পুর এবং হাজিপুরে অবস্থিত রেলের বিভিন্ন জোনে। জমির পরিবর্তে চাকরি সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে লালু বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ-সহ মোট ১২ জনের নাম রয়েছে। অন্য দিকে ইডিও লালুপ্রসাদের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এই মামলায়।
আরও পড়ুন – প্রধান শিক্ষকের সঙ্গে দ্বৈরথ পরিচালন সমিতির সভাপতির, শিকেয় পঠন-পাঠন
জমির পরিবর্তে চাকরি সংক্রান্ত মামলায় নতুন করে চাপে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। মঙ্গলবারই চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁকে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার সেই সমনে সাড়া দিয়ে আজ বুধবার পাটনায় ইডির দপ্তরে গিয়েছিলেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তাঁর সঙ্গে ছিল মেয়ে মিসা ভারতী।
এই মামলায় মঙ্গলবারই লালু-পত্নী রাবড়িদেবী ও ছেলে তেজস্বী যাদবকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। বুধবার লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদের পালা। যদি সূত্রে খবর, মঙ্গলবারই প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীকে। লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদবকেও প্রায় চার ঘণ্টা প্রশ্নের মুখে পড়তে হয় ইডির। এরপর জিজ্ঞাসাবাদের পর, ইডির দপ্তর থেকে বেরিয়ে তেজস্বী যাদব বলেছিলেন, এসব হল রাজনীতির বহিঃপ্রকাশ।
আরও পড়ুন – জমির বিনিময়ে রেলে চাকরির অভিযোগ! ফের তলব লালু ও তাঁর পরিবারকে
