হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ইটাহার ব্লকের বর্ষীয়ান তৃণমূল নেতার
Connect with us

উত্তর দিনাজপুর

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ইটাহার ব্লকের বর্ষীয়ান তৃণমূল নেতার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ২৪ এপ্রিল : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইটাহার ব্লকের বর্ষীয়ান তৃনমূল কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবক নাজমুল হোসেনের।

শনিবার দুপুর নাগাদ ইটাহারের হাটখোলা এলাকায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি তাঁকে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। পেশায় নাজমুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হলেও, বর্তমানে ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ রাজনীতির জীবনে কখনো পঞ্চায়েত সমিতির সভাপতি, আবারো কখনো উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। নাজমুল হোসেনের মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয় দলের তরফে।