করোনা ভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য আধিকারিক
Connect with us

উত্তর দিনাজপুর

করোনা ভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য আধিকারিক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ২৫ এপ্রিল : দেশজুড়ে সুনামীর আকার নিয়েছে করোনা র দ্বিতীয় পর্ব। রোজ ঝড়ের বেগে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার জেরে ঘুম উড়েছে দেশবাসীর।এবারে করোনা আক্রান্ত হলেন হেমতাবাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ মৃগাঙ্ক বিশ্বাস।

শরীরে কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনার পরীক্ষা করান তিনি। এরপর করোনা রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি নিজের কোয়াটারেই আইসোলেশনে রয়েছেন।চিকিৎসকের দ্রুত আরোগ্য কামনা করে হেমতাবাদ থানার আইসি জয়ন্ত দত্ত বলেন, মানুষের পরিষেবা দেওয়া আমাদের কাজ সেই কাজই আমরা করে চলেছি। ব্লক স্বাস্থ্য আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। আমার সাথে মৃগাঙ্ক বাবুর কথা হয়েছে। কিছু উপসর্গ রয়েছে ডাক্তার বাবুর। হেমতাবাদবাসীদের মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করছি।