ভোটপর্ব শেষে এলাকায় চলল গুলি। আহত তিন কর্মী
Connect with us

উত্তর দিনাজপুর

ভোটপর্ব শেষে এলাকায় চলল গুলি। আহত তিন কর্মী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২৩ এপ্রিল : ভোট পর্ব শেষ হতেই অশান্ত হয়ে উঠল চোপড়া।

ভোট গ্রহনের দিন এলাকায় ভোট পর্ব শেষ হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় চলল গুলি। ঘটনায় আহত হল তিনজন। জানা গিয়েছে, তারা হল চোপড়া বিধানসভার ন্যাংটাগছ বুথে এক বিজেপি বুথ কর্মীর আত্মীয় পরিজন। আহতদের নাম যথাক্রমে রুবেকা খাতুন , নুরেশা খাতুন, তমিজুদ্দিন আহমেদ । আহতের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় বিজেপি প্রার্থী শাহীন আকতার।এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় ।সাহিন আকতারের অভিযোগ,তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিরাই এই ঘটনায় যুক্ত।অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি করা হয়েছে।প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা বলে জানান সাহিন আখতার।এই ঘটনার জেরে শুক্রবার চোপড়ার মিশ্রি গজ গ্রামের থমথমে পরিবেশ বিরাজমান দিনভর।