করোনা অতিমারিতে পথে নেমে কাজ করছে রায়গঞ্জের বিভিন্ন রাজনৈতিক সংগঠন
Connect with us

রায়গঞ্জ

করোনা অতিমারিতে পথে নেমে কাজ করছে রায়গঞ্জের বিভিন্ন রাজনৈতিক সংগঠন

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ০১ জুন :করোনা অতিমারি ও লকডাউন পরিস্থিতিতে কোভিড আক্রান্ত ও অসহায় সাধারণ মানুষদের কল্যানে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন সংগঠন। খাদ্য সামগ্রী বিতরণ, মাস্ক বিলির পাশাপাশি সংক্রমণ রোধে এলাকা স্যানিটাইজ করার কাজেও সামিল হয়েছে রাজনৈতিক দলগুলির শাখা সংগঠন গুলি।

মঙ্গলবার সিপিআইএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আইয়ের প্রতিষ্ঠাতা দীনেশ মজুমদারের জন্মদিন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে সাথে রায়গঞ্জেও ব্যাংক, বিভিন্ন সরকারি দপ্তর এবং শিলিগুড়ি মোড়ের ট্রাফিক, যাত্রী প্রতীক্ষালয় সহ সমস্ত কিছু সেনিটাইজেশন করা হল। মূলত করোনা সংক্রমণ রুখতে যে সমস্ত প্রতিষ্ঠানে সাধারণ মানুষের প্রয়োজনে নিত্য যাতায়াত সেই সমস্ত স্থানে জীবাণু নাশক স্যানিটাইজার স্প্রে করা হয়। অন্যদিকে এদিন অল ইন্ডিয়া ডি এস ও-র রায়গঞ্জ শাখার উদ্যোগে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ এবং হেল্পলাইন নম্বর দিয়ে হ্যান্ডবিল বিতরণ করে সচেতনতার কাজ চালান সংগঠনের সদস্যরা।