বিজেপিতে যোগ দিলেন ইটাহার বিধানসভা কেন্দ্রের দুবারের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক
Connect with us

উত্তর দিনাজপুর

বিজেপিতে যোগ দিলেন ইটাহার বিধানসভা কেন্দ্রের দুবারের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৭ এপ্রিল : প্রত্যাশামতই বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের দুবারের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক অমল আচার্য। বুধবার ইটাহারের উল্কা ক্লাব ময়দানে আয়োজিত সভায় অমলবাবু ও তার অনুগামীদের হাতে দলের পতাকা তুলে দেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

উল্লেখ্য ২০১১ ও ২০১৬ সালে ইটাহার কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন অমল আচার্য। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তাকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেয় দল। আসন্ন বিধানসভা নির্বাচনে দল টিকিট দেয় নি অমলবাবুকে। তার বদলে এই কেন্দ্রে প্রার্থী করা হয় একদা তারই ছায়াসঙ্গী মোশারফ হোসেনকে। দলের এই সিদ্ধান্তের পরই ক্ষোভ বিক্ষোভ শুরু হয় দলের অন্দর মহলে। শেষপর্যন্ত দল থেকে পদত্যাগ করেন অমল বাবু ও তার অনুগামীরা। শেষ পর্যন্ত বিজেপি তে যাওয়ার সিদ্ধান্ত নেন অমলবাবু ও তার অনুগামীরা। দলে যোগ্য সম্মান না পেয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত বলে জানিয়েছেন অমলবাবু। এই দলবদলের প্রভাব আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে,সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement