দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে হেমতাবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি নেতৃত্বের
Connect with us

উত্তর দিনাজপুর

দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে হেমতাবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি নেতৃত্বের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০৮ এপ্রিল : কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হেমতাবাদ বিজেপির পক্ষ থেকে থানায় অবস্থান বিক্ষোভ করা হয়। শালবাগান সংলগ্ন সংগঠনের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে বিজেপি সমর্থকরা থানার সামনে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়।

হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চাঁদিমা রায়, ভানুরাম বর্মন, গোপাল মজুমদার, ২২ নং হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের বিক্ষোভ কর্মসূচিতে।উল্লেখ্য, বুধবার কোচবিহারের শীতলকুচি পঞ্চায়েত সমিতির ময়দানে সভা শেষে বেরোতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি লক্ষ্য করে ইট-বোমা ছোঁড়া হয়। তাতে দিলীপবাবুর বা হাতে চোট লাগে পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ছাড়াও তাঁর কনভয়ের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই হামলায়।