ট্রাক্টর উল্টে মৃত্যু যুবকের। শোকের আবহ পরিবারে
Connect with us

উত্তর দিনাজপুর

ট্রাক্টর উল্টে মৃত্যু যুবকের। শোকের আবহ পরিবারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৭ এপ্রিল : মাটি কাটার সময় ট্রাক্টর উল্টে মৃত্যু হলো এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার সুরুন এক নম্বর অঞ্চলের গোড়াহার গ্রামে। মৃতের নাম মুন্না আলম, বয়স ২৭

জানা গিয়েছে, গোড়াহার গ্রামে মহানন্দা নদীর ধারে এলাকার বাসিন্দা মজনু আলম ও নিয়াজ আলমের উদ্যোগে জেসিপি দিয়ে মাটি কেটে ট্রাক্টর করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক্টর বাঁধের ধারে উল্টে যায়। ঘটনার জেরে গুরুতর জখম হন ট্রাক্টর চালক মুন্না আলম। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে।