গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, উত্তাল জনতা
Connect with us

ভাইরাল খবর

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, উত্তাল জনতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গোঘাটে তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ ঘিরে চাঞ্চল্য। মদ্যপ অবস্থায় এক বধূর উপর অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভানেত্রী সামিনা বেগমের স্বামী কাজি আবদুল মনিরের (Kazi Abdul Monir) বিরুদ্ধে। ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি রাস্তায় নেমে আসে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে গোঘাট-২ ব্লকের (Goghat Block 2) মান্দারণ গ্রামে। অভিযোগ, এক মহিলা বাজার সেরে টোটোয় ফিরছিলেন। সেই টোটোতেই ওঠেন অভিযুক্ত। মহিলার অভিযোগ, আবদুল মদ্যপ অবস্থায় ছিলেন এবং চলন্ত টোটোতেই তাঁকে শ্লীলতাহানি করেন। প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ (Abusive Language) করা হয়।

রাতেই বিষয়টি জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে এলাকা। রাজ্য সড়ক অবরোধ করে (Road Blockade) গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নির্যাতিতার ছেলের কথায়, “আমার মার সঙ্গে যা হয়েছে, তা একজন সাধারণ মহিলার অসম্মান। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”

Advertisement
ads

বিজেপি নেত্রী (BJP Leader) অভিযোগ করেন, “তৃণমূল নেতাদের হাতে রাজ্যে মহিলারা নিরাপদ নন। এটাই ওদের সংস্কৃতি।” যদিও অভিযুক্তের স্ত্রী সামিনা বেগম সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “সিপিএম ও বিজেপির চক্রান্ত (Conspiracy) আমাদের রাজনৈতিক ভাবে অপদস্থ করতেই এই ষড়যন্ত্র।”

তৃণমূল ব্লক সভাপতি (TMC Block President) সৌমেন দিগার জানান, “আমি সংবাদমাধ্যম থেকেই বিষয়টি জেনেছি। পুলিশ তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”