গোমাংস রপ্তানিতে সই কেন্দ্রীয় মন্ত্রীর, বিজেপিকে তুলোধোনা তৃণমূলের
Connect with us

ভাইরাল খবর

গোমাংস রপ্তানিতে সই কেন্দ্রীয় মন্ত্রীর, বিজেপিকে তুলোধোনা তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে গোমাংস রপ্তানি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের (TMC) দাবি, এই অভিযোগ এবার আর কথার মধ্যে সীমাবদ্ধ নয়, সামনে এসেছে প্রমাণ-সহ স্বাক্ষরিত সরকারি নথি (Official Document with Signature)

শনিবার তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা একটি চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন, যাতে শান্তনু ঠাকুরের প্যাডে স্পষ্ট স্বাক্ষর সহ নির্দেশ রয়েছে, সীমান্ত দিয়ে গোমাংস (Beef) পাঠাতে বিএসএফ-কে (BSF) ছাড়পত্র দেওয়া হচ্ছে।

সুদীপ কটাক্ষ করেন, “ভোটে গরু নিয়ে নাটক, আর পর্দার আড়ালে মাংসের রপ্তানি! এটাই কি গোমাতা রক্ষা?” প্রশ্ন তোলেন, “এই হাতেই কি ঠাকুরবাড়ির দরজা ঠেলে ঢোকেন শান্তনু ঠাকুর?”

রাজ্য তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) আরও একধাপ এগিয়ে প্রশ্ন করেন:
১) চিঠি কি সত্যি?
২) সত্যি হলে কেন এমন চিঠি দিয়েছেন বিজেপি নেতা?
৩) একজন মন্ত্রী বিএসএফ-কে এমন সুপারিশ করতে পারেন কোন ক্ষমতায়?

Advertisement
ads ads

তাঁর মন্তব্য, “বাংলার সীমান্ত দিয়ে পাচারের জন্য বরাবর কেন্দ্র ও বিএসএফ-কে দায়ী করেছে তৃণমূল। এবার বিজেপিরই মন্ত্রীর চিঠি সেই অভিযোগকে সত্যি প্রমাণ করল।”

তৃণমূলের অভিযোগ, বিজেপি একদিকে ধর্মীয় বিভাজন (Religious Polarization) ও গরু রক্ষা নিয়ে রাজনীতি করে, অন্যদিকে পর্দার আড়ালে গোমাংস রপ্তানির মাধ্যমে ব্যবসা চালায়।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads