উত্তর দিনাজপুর
দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের
নিজস্ব সংবাদদাতা , ইটাহার, ৩০ মার্চ : দুই বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের রাহৌই গ্রামে। যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন।
উল্লেখ্য, দুই বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের রাহৌই গ্রামে। জানা গিয়েছে, গ্রামের ২ বিজেপি কর্মী আনোয়ার আলী এবং শিবু রাম মন্ডল এলাকায় বিজেপির পতাকা লাগানোর সময় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাধাদান করে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন। তিনি জানান, যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেই এলাকায় বিজেপির কোন ভোট নেই। প্রচারে আসার জন্য কিছু লোকজন এমন ধরনের নাটকেও কাজ করছে। জোর করে একটি ছোট দোকানে যেখানে তৃণমূলের পতাকা লাগানো ছিল সেখানে বিজেপির বহিরাগত কিছু দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় জোরপূর্বক নিজেদের দলের পতাকা লাগানোর সময় এলাকাবাসীরা তাদের মারধর করে। এ ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কোনভাবেই যুক্ত নন।
