ঘাসফুল শিবিরে যোগদান পরিচালক রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া সহ টলিউডের একঝাঁক তারকা
Connect with us

রাজনীতি

ঘাসফুল শিবিরে যোগদান পরিচালক রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া সহ টলিউডের একঝাঁক তারকা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনকে আগের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে বুধবার তৃণমূলে যোগ দিলেন টলিউডের একঝাঁক তারকা। এদিন হুগলীর সাহাগঞ্জের রাজনৈতিক জনসভায় তৃণমূলে যোগ দেন অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, মানালি দে সহ আরো অনেকে। পাশাপাশি এদিন ক্রিকেটার মনোজ তিওয়ারিও যোগ দিলেন ঘাসফুল শিবিরে।

দীর্ঘদীন যাবৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ পরিচালক রাজ এবং অভিনেত্রী জুন মালিয়া। দুই তারকার বিয়েতেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার একেবারে সরাসরি তৃণমূল পরিবারের সদস্য হিসেবে নাম লেখালেন তাঁরা। অন্যদিকে, দিন কয়েক আগেই সায়নী ঘোষের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা দৃঢ় হয়ে উঠেছিল। তবে বুধবার সমস্ত জল্পনা নস্যাৎ করে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। উল্লেখ্য, দল গোছানোর হিড়িকে টলিপাড়ার একাংশ ইতিমধ্যেই ভিড়েছেন বিজেপি শিবিরে। অন্যদিকে এর আগে ব্রাত‍্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, অভিনেত্রী লাভলি মিত্র ও রশিদ খানের মেয়ে সাওনা খান।

Continue Reading
Advertisement