প্রকাশ্য জনসভায় যোগ দিতে বুধবার উত্তর দিনাজপুরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
Connect with us

উত্তর দিনাজপুর

প্রকাশ্য জনসভায় যোগ দিতে বুধবার উত্তর দিনাজপুরে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২৩ ফেব্রুয়ারি : সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্যের ক্ষমতা দখলে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কেন্দ্রের পাশাপাশি রাজ্যের ক্ষমতা দখল করতে মরিয়া গেরুয়া শিবির। সেই মর্মে নির্বাচনের পূর্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।

নির্বাচনকে পাখির চোখ করে বুধবার সকালে হেমতাবাদে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন হেমতাবাদে বিজেপির রথযাত্রায় উপস্থিত থাকার পাশাপাশি প্রকাশ্য সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। মঙ্গলবার দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষনা না হলেও ভোট যুদ্ধের লড়াইয়ে এগিয়ে থাকতে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব। এরই অঙ্গ হিসেবে শুরু হয়েছে বিজেপির রথযাত্রা। বুধবার বিজেপির পরিবর্তন যাত্রার রথ আসবে হেমতাবাদে। সেই সাথে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। দলের রাজ্য সভাপতির উপস্থিতিতে দলীয় কর্মসূচি সফল করতে হেমতাবাদে মাইকিং করার পাশাপাশি সভামঞ্চ তৈরির কাজও চলছে জোরকদমে।

Continue Reading
Advertisement