এবারে পদ্ম শিবিরে যোগদান অভিনেত্রী পায়েল সরকার-এর
Connect with us

রাজনীতি

এবারে পদ্ম শিবিরে যোগদান অভিনেত্রী পায়েল সরকার-এর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে সেলিব্রিটি দিয়ে ঘর গোছাতে চাইছে রাজ্য ও কেন্দ্রের শাসক দল। বুধবার টলিউডে একঝাঁক তারকা যোগদান করেছিলেন তৃণমূলে। পাল্টা বৃহস্পতিবার গেরুয়া শিবিরের চাঁদের হাটে যোগ আরও এক তারকার।

জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপি-তে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে হাতে দলীয় পতাকা তুলে দেন অভিনেত্রীর হাতে। উত্তরীয় পরে স্বাগত জানান অভিনেত্রীকে। উল্লেখ্য, ইন্ডাস্ট্রি যে এখন দুই রাজনৈতিক মতাদর্শে বিভক্ত, তা বলাই যায়। একুশের বিধানসভা নির্বাচনে পদ্ম কিংবা ঘাসফুল শিবির, কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ! অতঃপর দুই দলের তরফেই নির্বাচনী প্রচারে ‘স্টার-স্ট্র্যাটেজি’ তুঙ্গে! সদ‍্যই বেশ কিছু টলিউড তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। তাদের মধ‍্যে যেমন তৃণমূল ছেড়ে আসা রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ‍্যায় রয়েছেন, তেমনি রয়েছেন রাজনীতিতে একেবারেই আনকোরা যশ দাশগুপ্তও। তৃণমূলের মতো এবার ধীরে ধীরে গেরুয়া শিবিরের ছাপও স্পষ্ট হচ্ছে টলিপাড়ায়।

Continue Reading
Advertisement