বদলাচ্ছে আবহাওয়া! রামনবমীতে গরমের পরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
Connect with us

আবহাওয়া

বদলাচ্ছে আবহাওয়া! রামনবমীতে গরমের পরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে সপ্তাহের শুরুতেই ফিরছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।


রামনবমীর দিনেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থেকে রেহাই পাচ্ছে না রাজ্য। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওইদিন দক্ষিণবঙ্গের ৪টি জেলায় দুর্যোগের সম্ভাবনা প্রবল। দিন শুরু হবে ভ্যাপসা গরম দিয়ে, তবে বিকেলের দিকেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস। এবারের চৈত্রে আগুন ঝরানো গরমে হাঁসফাঁস করছিল বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ একাধিক জেলা। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে। সোম থেকে বুধ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা স্বস্তি মিলতে পারে গরমের হাত থেকে।


উত্তরবঙ্গের পরিস্থিতিও আলাদা নয়। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বিশেষত পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা: ৩৬.৫°C (স্বাভাবিকের থেকে ১.৯°C বেশি) ও রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা: ২৭.২°C (স্বাভাবিকের থেকে ২°C বেশি)

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে পুরোপুরি মুক্তি মিলবে না।

Advertisement
ads ads