খেলার খবর
মালদায় সূচনা হল দুদিনব্যাপী তাইকোন্ডো প্রতিযোগীতা, অংশগ্রহণ রাজ্যের নানা প্রান্তের প্রতিযোগীদের
নিজস্ব সংবাদদাতা , মালদা , ২০ মার্চ : বেঙ্গল তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের অনুমোদিত মালদা জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদায় ৩০তম তাইকোন্ডো প্রতিযোগীতার সুচনা হল শনিবার। মালদা ক্লাবের ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে প্রায় ১২টি জেলা থেকে প্রতিযোগিরা অংশ নিয়েছে। এই টুর্নামেন্টে তাইকোন্ডোর ফাইটিং ও পুমসে বিভাগে প্রতিযোগীরা অংশ নেবে।টুর্ণামেন্টে পুরুষ ও মহিলা বিভাগে প্রায় চারটি ধাপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪০০জন প্রতিযোগি অংশ নিয়েছে।দুদিনব্যাপী এই টুর্ণামেন্টের সমাপ্তি হবে রবিবার। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। বিজয়ীরা অংশ নেবে জাতীয়স্তরের প্রতিযোগীতায়।মালদা জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, মালদা জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন রাজ্যের মধ্যে একমাত্র জাতীয়স্তরের তাইকোন্ডো অনুমোদন প্রাপ্ত সংস্থা।এবারের এই টূর্ণামেন্টে রাজ্যের বিভিন্ন একাডেমী থেকে প্রতিযোগিরা অংশ নিয়েছে। এই টুর্ণামেন্টের বিজয়ীরা জাতীয় স্তরের প্রতিযোগীতায় অংশ নেবে।যদিও কোভিড আবহে কোন প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে না। তবে জাতীয়স্তরে প্রতিযোগীতা আয়োজন হলে এই টূর্ণামেন্টের বিজয়ীরা তাতে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন অরিন্দমবাবু।
