প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত বিভিন্ন এলাকায়, এবারে বিজেপির সঙ্গ ত্যাগ করার হুমকি হরিশচন্দ্রপুরে বিজেপি নেতৃত্বের
Connect with us

মালদা

প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত বিভিন্ন এলাকায়, এবারে বিজেপির সঙ্গ ত্যাগ করার হুমকি হরিশচন্দ্রপুরে বিজেপি নেতৃত্বের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২০ মার্চ : প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপি নেতৃত্বের বিরোধিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করছেন দলের নেতা কর্মীরা। ব্যতিক্রম নয় মালদাও। প্রার্থী ঘোষণার পর থেকেই হরিশ্চন্দ্রপুর জুড়ে চলছে বিক্ষোভ।উল্লেখ্য হরিশ্চন্দ্রপুর ৪৬ বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে টিকিট দেওয়া হয়েছে মতিউর রহমানকে।এরপরেই প্রার্থী বদলের দাবিতে বৃহস্পতিবার অফিস, কার্যালয় ভাঙচুর করে বিক্ষোভ দেখায় দলের নেতা-কর্মীরা। এমনকী শুক্রবারও টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয় দলের নেতা কর্মীরা। অপরদিকে বিজেপির দেওয়াল লিখন শুরু হয়ে গেলেও সেখানে প্রার্থীর নাম লেখা নেই। ফাঁকা রয়েছে প্রার্থীর নামের জায়গা। প্রার্থী বদলের দাবিতে জেলা সভাপতির কাছে চিঠিও দেওয়া হয়েছে বিক্ষুব্ধদের তরফে। জেলা নেতৃত্ব বিক্ষুব্ধদের কাছ থেকে দুইদিন সময় চেয়ে নিয়েছে বলে জানা গিয়েছে।হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ১৩ মন্ডল সভাপতি মনোজ পরিহার জানান, প্রার্থী ঘোষণা হয়েছে। কিন্তু তা দলের পছন্দ হয়নি। এটা নিয়ে জেলা সভাপতির কাছে আবেদন করা হয়েছে। জেলা সভাপতি জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব যেরকম নির্দেশ দেবে সেই রকম কাজ করবে। তবে দাবি পূরণ না হলে চার মন্ডল সভাপতি আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সম্পাদক কৃষ্ণা রজক বলেন, মনোমত প্রার্থী না পাওয়ায় বিক্ষোভের পথ বেছে নিয়েছেন তারা।যারা এতদিন ধরে দলকে তৈরি করেছে তাদের মধ্যে কাউকে প্রার্থী হিসেবে চাইছি আমরা। পছন্দের প্রার্থী পেলে তবে দেওয়াল লিখন শুরু করা হবে। বিরোধীদলের মার খেয়ে, পরিবারের বাধা নিষেধ সত্ত্বেও দলের সঙ্গ ছেড়ে যায়নি এই কর্মীরা। এই কর্মীদের দাবীকে গুরুত্ব না দিলে বিজেপির পাশে না থাকার হুশিয়ারী দিয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা।যদিও বিজেপি প্রার্থী মতিউর রহমান জানিয়েছেন, কর্মী-সমর্থকদের মধ্যে কথা বলে দ্রুত দেওয়াল লিখন শুরু করার। আশা করি ক্ষোভ কমে সকলে একসঙ্গে ভোটে লড়ব।

Continue Reading
Advertisement