আরজি-কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সংগ্রহিত ৩.৫ কোটি টাকা, খরচের হিসাব প্রকাশ
Connect with us

খুন

আরজি-কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সংগ্রহিত ৩.৫ কোটি টাকা, খরচের হিসাব প্রকাশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গত বছর আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনা এবং তার পরবর্তী সময়ে রাজ্যব্যাপী জুনিয়র ডাক্তারদের আন্দোলন জনমত আকর্ষণ করে। এ আন্দোলনের ফলে জুনিয়র ডাক্তারদের সংগঠন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট (ডব্লিউবিজেডিএফ), অন্যান্য সহযোগী সংগঠনগুলির মধ্যে ব্যাপক অনুদান সংগ্রহ হয়। বুধবার ওই সংগঠনগুলির পক্ষ থেকে গণকনভেনশনের মাধ্যমে অনুদান এবং খরচের হিসাব প্রকাশ করা হয়েছে।

প্রাপ্ত অনুদানের মধ্যে এখন পর্যন্ত খরচ করা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকার মধ্যে এক কোটি ৩৭ লক্ষ টাকা, এবং এখনও বাকি আছে প্রায় দু’কোটিরও বেশি টাকা। ডব্লিউবিজেডিএফ এবং তাদের সহযোগী সংগঠনগুলি জানিয়েছে, ওই সংগঠনগুলির বিভিন্ন কর্মসূচি যেমন অনশন, আন্দোলন, স্বাস্থ্যভবনে ধর্না, আইনি লড়াইসহ অন্যান্য কাজের জন্য তহবিল খরচ হয়েছে।

আরও পড়ুনঃ ধর্মতলা থেকে আর জি কর—আন্দোলনে ১৫ লক্ষ টাকার খরচ, অভয়া পেল না কোনও সাহায্য?

ডব্লিউবিজেডএফ ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ২ কোটি ২৬ লক্ষ ১৯ হাজার টাকা অনুদান পেয়েছিল। এর মধ্যে ৩১ লক্ষ ৮৬ হাজার ৩৩৪ টাকা খরচ হয়েছে। তাদের ব্যয়ের মধ্যে উল্লেখযোগ্য খরচ ছিল অনশন মঞ্চ তৈরি, সভা-সমাবেশ, আইনি লড়াই, এবং অভয়া ক্লিনিকের আয়োজন।

Advertisement
ads

আরজিকরআরডিএ ১০ আগস্ট থেকে অনুদান সংগ্রহ শুরু করেছিল। মোট ৫৬ লক্ষ ৮৮ হাজার ৪১২ টাকা পেয়েছিল তারা, এবং খরচ করেছে ৪৮ লক্ষ ৬১ হাজার ৯১২ টাকা। তাদের তহবিলের পরিমাণ এখন ১৭ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা।

এমসিকেআরডিএ ১২ আগস্ট থেকে অনুদান সংগ্রহ শুরু করেছিল এবং ৭৫ লক্ষ ১৩ হাজার ৭১০ টাকা পেয়েছিল। খরচ হয়েছে ৫৭ লক্ষ ৫ হাজার ৭৪৮ টাকা, এবং বর্তমানে তাদের হাতে রয়েছে ১৮ লক্ষ ৭ হাজার ৯৬২ টাকা।

বাকি অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে সম্পর্কে সংগঠনগুলি ওয়েবসাইটে পরামর্শ চেয়ে একটি প্রকল্পের আয়োজন করেছে। তাদের পরিকল্পনায় মুর্শিদাবাদে অশান্ত অঞ্চলে প্রতিনিধি পাঠানো এবং অভয়া ক্লিনিক স্থাপনের কথা রয়েছে।

এছাড়া, নির্যাতিতার পরিবারও কনভেনশনে উপস্থিত ছিল এবং তাদের দাবি ছিল, বিচার চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার।

Advertisement
ads

এই সময়ে, আন্দোলনের সাথে যুক্ত ২৫০টি সংস্থা এবং সাড়ে ছ’হাজার ব্যক্তি তাঁদের পাশে দাঁড়িয়ে অর্থসাহায্য প্রদান করেছেন, যা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে দৃঢ় সহায়তা করেছে।

Continue Reading
Advertisement