প্রকাশিত হলো বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। বিস্তারিত জানতে পড়ুন
Connect with us

ভোটের খবর

প্রকাশিত হলো বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। বিস্তারিত জানতে পড়ুন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৬ ফেব্রুয়ারি : শুক্রবার দিল্লীর বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম বঙ্গ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা কেন্দ্রের নির্ঘণ্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবারে আট দফায় হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন৷ আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ভোট গ্রহণ৷  ফল ঘোষণা করা হবে ২ রা মে। এদিন থেকেই নির্বাচনী বিধিনিষেধ শুরু হয়ে গেলো রাজ্যে।বাংলায় প্রথম দফায় ভোট ২৭ মার্চ (৩০ আসন),

দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল (৩০ আসন),
তৃতীয় দফায় ভোট ৬ এপ্রিল (৩১ আসন),
চতুর্থ দফায় ভোট ১০ এপ্রিল (৪৪ আসন),
পঞ্চম দফায় ভোট ১৭ এপ্রিল (৪৫ আসন),
ষষ্ঠ দফায় ভোট ২২ এপ্রিল (৪৩ আসন),
সপ্তম দফায় ভোট ২৬ এপ্রিল (৩৬ আসন),
অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল (৩৫ আসন)

প্রথম দফা : ৩০ টি আসনে হবে। ২৭ মার্চ ভোট। (পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১)।

দ্বিতীয় দফা : ৩০ টি আসনে হবে। ১ এপ্রিল ভোট হবে। (বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর – ২, পূর্ব মেদিনীপুর – ২, দক্ষিণ ২৪ পরগনা – ১)।

Advertisement
ads

তৃতীয় দফা : ৩১ টি আসনে হবে। ৬ এপ্রিল ভোট -হাওড়া -১, হুগলী-১, দক্ষিন চব্বিশ পরগনা-২

চতুর্থ দফা : ৪৪ টি আসনে হবে। ১০ এপ্রিল ভোটগ্রহণ (হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)।

পঞ্চম দফা : ৪৫ টি আসনে হবে। ১৭ এপ্রিল ভোট (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি)।

ষষ্ঠ দফা : ৪৩ টি আসনে হবে। ২২ এপ্রিল ভোট। (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর)।

Advertisement
ads

সপ্তম দফা : ৩৬ টি আসনে ভোট। ২৬ এপ্রিল ভোট (মালদহ -১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)।

অষ্টম দফা : ৩৫ টি আসনে ভোট। ভোট হবে ২৯ এপ্রিল (মালদহ -২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম)।

Continue Reading
Advertisement