আচরণবিধি ভঙ্গে অভিযোগ জানানোর বিশেষ নম্বর চালু করল নির্বাচন কমিশন
Connect with us

ভোটের খবর

আচরণবিধি ভঙ্গে অভিযোগ জানানোর বিশেষ নম্বর চালু করল নির্বাচন কমিশন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ ফেব্রুয়ারি : শুক্রবারই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে এরাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধিও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ায় পরিকাঠামো এবং ভোট কর্মীর প্রয়োজন বেড়েছে। সেকারণেই নির্বাচন রাজ্যে ৮ দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত। এবার নির্বাচনে অশীতিপর ভোটার এবং কোভিড আক্রান্তর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধে করে দিয়েছে কমিশন। শনিবার থেকেই বুথ লেভেলে বাড়ি বাড়ি গিয়ে এজন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন ভোট কর্মীরা। অন্যদিকে এদিন থেকেই রাজ্যে আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ায় সাধারণ ভোট দাতাদের অভিযোগ জানানোর জন্য বিশেষ পোর্টাল এবং হেল্পলাইন চালু হয়ে যাচ্ছে। ন্যাশনাল গ্রিভানস পোর্টাল এবং ১৯৫০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

Continue Reading
Advertisement