ভোটের খবর
শুক্রবারই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা, বিজ্ঞান ভবনে বৈঠক নির্বাচন কমিশনের
নিউজ ডেস্ক , ২৬ ফেব্রুয়ারি : ২০২১ এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে শুক্রবার।সূ্ত্রের খবর, এরাজ্যে ৭-৮ দফায় ভোটের সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, ছাড়াও কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ও অসমেও ভোটের নির্ঘণ্টও আজই জানানো হবে।
তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। শুক্রবার বিকেলে বিজ্ঞান ভবনে বৈঠক করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর ৬ থেকে ৭ দফায় হতে পারে ভোট। সম্প্রতি অসম সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী একটি সভায় ৭ মার্চ বাংলা সহ ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সূত্র অনুযায়ী, শুক্রবারই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়ে তৈরী হয়েছে জল্পনা। বিজেপির পক্ষ থেকে ১০ দফায় ভোটের দাবি করা হয়েছিল।সূত্রের খবর করোনা পরিস্থিতি ও রাজ্যের আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে সাত থেকে ৯ দফায় ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্র খবর কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেকটাই সংকট অনেকটাই মিটে গিয়েছে। সূত্রের খবর মার্চের শেষ সপ্তাহ থেকেই ভোট হতে পারে এবং মে মাসের আগেই শেষ হয়ে যাবে নির্বাচন। উল্লেখ্য, নির্বাচনের দিন ঘোষণার আগেই এরাজ্যে ইতিমধ্যেই হাজির কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর অঞ্চলে রুট মার্চও শুরু করেছে তারা। সূত্রের দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। এমাসের শেষেই রাজ্যে পৌঁছে যাবে ১৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

