ভোটের দিন ফোন বন্ধ রাখলেই কড়া শাস্তি! নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত হুঁশিয়ারি কমিশনের
Connect with us

ভাইরাল খবর

ভোটের দিন ফোন বন্ধ রাখলেই কড়া শাস্তি! নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত হুঁশিয়ারি কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ দ্রুত মেটাতে নজিরবিহীন পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের দিন অনেক সময় অভিযোগ ওঠে যে, সংকটের মুহূর্তে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার (Returning Officer) বা সেক্টর অফিসারদের ফোনে পাওয়া যায় না। এবার সেই ‘যোগাযোগহীনতা’ ঘোচাতে কড়া নির্দেশিকা (Notification) জারি করা হয়েছে।

কমিশন সাফ জানিয়েছে, নির্বাচনের ডিউটিতে থাকাকালীন কোনো আধিকারিকই ফোন বন্ধ (Switched Off) রাখতে পারবেন না। এমনকি ফোনের ব্যাটারি চার্জ না থাকাকেও কোনো বৈধ অজুহাত হিসেবে গ্রহণ করা হবে না। জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) ওয়েবসাইটে সমস্ত গুরুত্বপূর্ণ অফিসার ও অবজার্ভারদের (Observers) আপডেট করা নম্বর আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের (Candidates) কাছেও সেই ফোন নম্বর পৌঁছে দিতে হবে। তালিকায় জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিমের (QRT) নম্বরও রাখা হয়েছে।

যদি কোনো আধিকারিক ফোন না ধরেন বা নম্বর বন্ধ থাকে এবং সেই অভিযোগের সত্যতা কন্ট্রোল রুম (Control Room) থেকে প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার (Negligence of Duty) দায়ে কড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়ার পর কী পদক্ষেপ নেওয়া হলো, তার অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দিতে হবে। প্রথম দফার ভোটের ঠিক আগে এই নির্দেশিকায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement