চাষের জমি থেকে উদ্ধার অর্ধনগ্ন মহিলার পোড়া দেহ! শিউরে ওঠা দৃশ্য আমডাঙায়
Connect with us

জেলার খবর

চাষের জমি থেকে উদ্ধার অর্ধনগ্ন মহিলার পোড়া দেহ! শিউরে ওঠা দৃশ্য আমডাঙায়

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর দৃশ্য আমডাঙায়। প্রকাশ্য খোলা মাঠের মধ্যে উদ্ধার মহিলার অর্ধনগ্ন পোড়া দেহ। এমন দৃশ্য স্থানীয়দের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। তবে প্রশ্ন উঠছে ওই এলাকায় কিভাবে এল মহিলার দেহ? খুন নাকি এর পেছনে অন্য কোনো কারণ কাছে? ইতিমধ্যে ঘটতনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আমডাঙায় চাষের জমি থেকে এক মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকাজুড়ে। শিউরে ওঠার মতো সে দৃশ্য। এদিন বুধবার সকালে উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা চাষের জমি থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনা এলাকাবাসীদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙা থানার পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে ওই মহিলার নামপরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ কর্মীরা। খুন, নাকি এর পিছনে আরও নৃশংস কিছু লুকিয়ে, তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ। এদিন বুধবার সকাল বেলা মাঠে কাজ করতে যাওয়ার সময় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন – নাবালিকাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে গণধোলাই

Advertisement
ads

ওই মহিলার হাতে শাখা পলা এমনকি মাথায় সিঁদুরও ছিল। একটু এগোতেই দেখেন, ওই মহিলার পেটের অংশ এবং দুই পায়ের উপরের অংশ একেবারে ঝলসানো। শরীরের ঊর্ধ্বাঙ্গও কিছুটা পোড়া। এই দৃশ্য দেখার পর শোরগোল পরে যায় গোটা এলাকাজুড়ে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেখা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনাস্থলে ডগস্কোয়াডও যায়।

ওই মহিলার পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দেহ উদ্ধারের পর এলাকা কর্ডন করে রাখা হয়েছে, এলাকায় মোতায়েন রয়েছে র‍্যাফও। অন্যদিকে এমন ঘটনায় স্বাভাবিকভাবে একটা আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। মহিলারা জানিয়েছেন, এই এলাকা দিয়ে দিন-রাত যাতায়াত করেন তারা। পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটতে পারে ভাবতেই পারছেন না।

আরও পড়ুন – ওয়াশিং মেশিনের কাচে প্রতিচ্ছবি, ধর্ষণের প্রমাণ মিলতেই অভিযুক্তের ৭ বছরের জেল

Advertisement
ads
Continue Reading
Advertisement