দেশ
বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, ৮ এপ্রিল : করোনা থেকে মুক্তি পেতে দেশ জুড়ে শুরু হয়েছে টীকাকরণ প্রক্রিয়া। ঝড়ের গতিয়ে চলছে টিকা দেওয়ার কাজ। এর মাঝেই কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার সকালে সাড়ে ছ’টা নাগাদ দিল্লির এইমসে পৌঁছে যান। সেখানে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। এর পরই আরও একবার দেশবাসীকে টিকা নেওয়ার আরজি জানান তিনি। টুইটারে লেখেনন, “করোনাকে হারানোর অন্যতম উপায় এই টিকা।” যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান তিনি। উল্লেখ্য, গত ১লা মার্চ কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন। টিকার প্রথম ডোজ নেওয়ার ৩৭ দিন পর এদিন দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী।প্রসঙ্গত, দেশেরকরোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে কী আলোচনা হয়, তার দিকে তাকিয়ে গোটা দেশ।
