গণ পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের টিকাকরণে অগ্রাধিকার প্রদানের দাবী সংগঠন সদস্যদের
Connect with us

Uncategorized

গণ পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের টিকাকরণে অগ্রাধিকার প্রদানের দাবী সংগঠন সদস্যদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১০ মে : গণ পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের কোভিড টীকাকরণের দাবি তুলল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাসকর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন যাত্রীদের নিয়ে চলাফেরা করেন। বাসগুলিতে সেভাবে সামাজিক দূরত্ব বিধিও মেনে চলা সম্ভব হয়না।

আর সেকারনেই গনপরিবহন কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই তাঁদের কোভিড টীকাকরণের দাবি তুলেছেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন যানবাহনের মালিকপক্ষ। মঙ্গলবার উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলাশাসকের কাছে টীকাকরনের আবেদন জানাবেন বলে জানিয়েছেন সংস্থার সাধারন সম্পাদক প্লাবন প্রামানিক। প্রতিদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে শয়ে শয়ে বাস মিনিবাস ও অন্যান্য যানবাহন যাত্রী পরিষেবার জন্য কালুরঘাট, মালদা, ও শিলিগুড়ি যাতায়াত করে। এই যাত্রী পরিষেবার সাথে যুক্ত থাকেন জেলার কয়েকশো পরিবহন কর্মী। তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।