বুধবার থেকে শুরু হল ১৮ বছরের উর্ধ্বে সকলের টীকাকরণের রেজিষ্ট্রেশন। জেনে নিন প্রক্রিয়া
Connect with us

দেশ

বুধবার থেকে শুরু হল ১৮ বছরের উর্ধ্বে সকলের টীকাকরণের রেজিষ্ট্রেশন। জেনে নিন প্রক্রিয়া

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৮ এপ্রিল : কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১লা মে থেকে দেশজুড়ে শুরু হবে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টীকাকরণ। ২৮ এপ্রিল বিকেল ৪ টে থেকে কোউইন (Co-win) ও আরোগ্য সেতু (Arogya Setu) অ্যাপ মারফত রেজিস্ট্রেশন করতে পারবেন যোগ্য ব্যক্তিরা।

Cowin.gov.in ওয়েবসাইটেও নিজেদের নাম নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবার দেখে নেওয়া যাক ভ্যাকসিন নেওয়ার লক্ষ্যে কী ভাবে স্লট বুক করতে হবে। সরকার জানিয়েছে যে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা ২৮ এপ্রিল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য স্লট বুক করতে পারবেন আরোগ্য সেতু বা CoWin-এর মাধ্যমে। এবার জেনে নিন কিভাবে করবেন রেজিষ্ট্রেশন – ১) প্রথমে www.cowin.gov.in এখানে লগ ইন করুন। ২) ‘Register/ Sign In yourself’-তে ক্লিক করুন। ৩) নিজের মোবাইল নম্বর দিন। সেই নম্বরে ওটিপি আসবে। ৪) সেই ওটিপি ওই সাইটে দিয়ে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। ৫) নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি পরিচয়পত্রের নম্বর আপলোড করতে হবে। ৬) রেজিস্ট্রেশনের পর অ্যাপোয়েনমেন্ট নিতে হবে। কোথায় আপনি টিকা নিতে চান, তা বেছে নিন। ৭) আপনার বাসস্থানের পিনকোড দিতে হবে। সেখান থেকে আপনার কাছে কাছের কয়েকটি টিকাকেন্দ্রের নাম, ঠিকানা আসবে। সুবিধা মতো সেই হাসপাতাল বেছে নেবেন আপনি। সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালেরই অপশন দেওয়া হবে। ৮) সবশেষে কনফার্ম করলেই বুকিং হবে।