ভোটের খবর
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বিধানসভা নির্বাচনের এক কংগ্রেস প্রার্থীর
নিউজ ডেস্ক , ১১ এপ্রিল : করোনা কেড়ে নিলো প্রাণ। এবারের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর কংগ্রেস প্রার্থী তিনি। বিধানসভা নির্বাচন ২০২১ এ কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি।
মার্চ মাসেই করোনায় আক্রান্ত হন আর রবিবার সকালে একটি হাসপাতালে মৃত্যু হয় তার তার। এবারের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ২০২১ এ কংগ্রেসের টিকিটে বিরুধুনগর জেলার শ্রীভিলিপুথুর থেকে দিয়েছিলেন কংগ্রেস নেতা মাধব রাও। একাধিক নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। এরপরই ভোটের আগে জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। বেশকিছু শারীরিক সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রবিবার সকালে মৃত্যু হয় তার। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল এখনও প্রকাশিত না হওয়ার কারণে পুনঃনির্বাচন এখন সেখানে হবে না। তবে নির্বাচনের ফল প্রকাশের পর যদি সেক্ষেত্রে তিনি জয়ী হন তাহলে হবে উপনির্বাচন। নির্বাচনী প্রচারে সামাজিক দূরত্ব বিধি না মানায় একাধিক রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তামিলনাড়ু সে ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এবারে সেখানেই মৃত্যু হল বিধানসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থীর।
