দেশে সামান্য কমল আক্রান্তের সংখ্যা
Connect with us

দেশ

দেশে সামান্য কমল আক্রান্তের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ মে :  করোনার থাবায় বিপর্যস্ত গোটা দেশ। দিশেহারা সাধারণ মানুষ। দেশের বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। করোনা প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ তা সত্ত্বেও করোনার দাপট অব্যাহত সারা দেশেই।

কোথায় অক্সিজেনের সংকট আবার কোথাও বেড নেই। ফলে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। যা দৈনিক সংক্রমণের তুলনায় বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৯০ জনের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গেছে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৬ হাজার ৭৩ হাজার ৮০২জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩১ কোটি ৩০ লক্ষ ১৭ হাজার ১৯৩টি। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৪৪ লক্ষ। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজারের বেশি। এখনও পর্যন্ত করোনার কোপে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬৬ হাজার ২০৭ জনের।