করোনা অতিমারিতে অমিত শাহ কোথায়? দিল্লি পুলিশের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে নিখোঁজ ডায়রি
Connect with us

দেশ

করোনা অতিমারিতে অমিত শাহ কোথায়? দিল্লি পুলিশের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে নিখোঁজ ডায়রি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মে : করোনার ভয়ংকর থাবায় যখন গোটা দেশ টলমল, তখন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার এই মর্মে দিল্লি পুলিশের কাছে নিখোঁজ-ডায়েরি করল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ (এনএসইউআই)-র সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা।

তাঁর দাবি, দেশের সঙ্কটময় পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা। পালিয়ে যাওয়া নয়। অথচ কেন্দ্রের দুই নম্বর পদাধিকারী ব্যক্তির দেখা পাওয়া যাচ্ছে না৷ অন্যদিকে এনএসইউআই-র সর্বভারতীয় সম্পাদক এবং মুখপাত্র লোকেশ চুঘ দাবি করেন, অমিত শাহের নামে নিখোঁজ-ডায়েরি করার পরই সংগঠনের দফতরে কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিক। তিনি বলেন, ‘‘২০১৩ সাল পর্যন্ত নাগরিকদের দায়িত্ব নিতে দেখা যেত রাজনৈতিক নেতা-নেত্রীদের। বিজেপি সরকারে আসার পর সব বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এই সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই অতিমারি-কালে।’’ এনএসইউআই বিবৃতিতে জানায়, ‘এই ভয়ঙ্কর অতিমারির সঙ্গে আমরা প্রত্যেকেই লড়াই করছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে পাশে চাই। এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলেই আমরা নিখোঁজ-ডায়রি করেছি। আমরা চাই, এই সরকার জনগণের উদ্দেশে বার্তা দিক’।

Continue Reading
Advertisement