রাজ্যের খবর
এবছর কমলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, আগামী বছর থেকে সেমেস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা
৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবছর রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
চুরি থেকে খুন- সবেতেই ফাল্গুনীর অপরাধমনস্কতার প্রমান
২০২৩-এ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন।যারমধ্যে একাদশের জন্য রেজিস্ট্রেশন করেছিল ৫ লক্ষ ৬৪ হাজার। এই বছর পরীক্ষা দিচ্ছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। ফলে এবার প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী কম রয়েছে। প্রতি বছর মাধ্যমিকের উত্তীর্ণের সংখ্যার চাইতে প্রায় ১০ শতাংশ পড়ুয়া কম রেজিস্ট্রেশন করে উচ্চ মাধ্যমিকে।আগামী বছর থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক হবে সিমেস্টার পদ্ধতিতে।প্রশ্নপত্র খোলার ক্ষেত্রেও নিয়মে বদল এনেছে পর্ষদ।
দুই জেলার ডিপিএসসির চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুঁশিয়ারি বিচারপতি রাজশেখর মান্থা-র
এবছর পরীক্ষা কেন্দ্রের যে ঘরে যতজন পরীক্ষার্থী রয়েছে, সেই সংখ্যা অনুযায়ী সেই ঘরেই খোলা হবে প্রশ্নপত্র। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। সকাল ৯টা ৫৫ মিনিটে প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই।নিরাপত্তার জন্য সিরিয়াল নম্বর দেওয়া থাকবে প্রশ্নপত্রে। সেই সিরিয়াল নম্বর নিজেদের উত্তরপত্র লিখতে হবে পরীক্ষার্থীদের। তাছাড়াও প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড এবং বার কোড। প্রশ্ন ফাঁস রুখতেই এমন ব্যবস্থা পর্ষদের।পরীক্ষা কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর।পরীক্ষা কেন্দ্রে থাকবে ক্লোজড সার্কিট ক্যামেরা।সবমিলিয়ে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।এবছর মোট ৬২ টি বিষয়ে প্রশ্ন তৈরী হয়েছে।বাংলা,ইংরাজি,হিন্দি ও অলচিকি ভাষায় থাকবে প্রশ্নপত্র।
