রাজ্যের খবর
বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা! ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান নাবালকের
নিউজঃ রাজ্য শিশু কমিশনের দুই সদস্যের সামনে চাঞ্চল্যকর বয়ান।চাঞ্চল্যকর বয়ান দিল ট্যাংরা কান্ডে আহত নাবালক।যোগা এবং জিম করার ফলে পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে তার কিছুই হয়নি। কাকা বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। তাতেও লাভ হয় নি।
এরপর কাকা এবং বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায়।সেসময় দোতলায় উঠে নাবালক ছেলে দেখে তার মা,কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে।তাদের খুন করা হয়। বাবা ঘটনার দুইদিন আগে জানিয়েছিল, এবার পাওনাদাররা ধাওয়া করবে।মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই বলেছিল বাবা কাকা।
আমাকে মা সব কথাই শেয়ার করতো এমন ঘটনা ঘটতে চলেছে জানতে পারলে বিকল্প পথের কথা বলতে পারতাম।আক্ষেপ করে শিশু সুরক্ষা কমিশনের সদস্যদের জানায় ওই নাবালক।ব্যবসায়ীক দেনার কারনে আত্মহননের পথ বেছে নিয়েছিল ট্যাংরায় পরিবার।
আরও পড়ুন – চার দিনের মাথায় অ্যাকশন! পানাগড়কাণ্ডে গ্রেফতার গাড়ির চালক বাবলু যাদব
বাড়ির দুই বউ সুদেষ্ণা দে ও রোমি দে এবং রোমি দের নাবালক কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছিল ট্যাংরার বাড়ি থেকে।তিনজনের মৃত্যু নিশ্চিত হতেই নাবালক ছেলেকে নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছিলেন প্রনয় দে ও প্রসূন দে দুই ভাই।গড়ফায় তাদের গাড়ি ধাক্কা দেয় মেট্রোর পিলারে।এরপর আহত তিনজন ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে।
সেখান থেকে পরে তাদের স্থানান্তরিত করা হয় এনআরএস হাসপাতালে।বৃহস্পতিবার আহত নাবালকের সঙ্গে দেখা করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি।এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাবালকের দেওয়া তথ্য তুলে ধরেন কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী।
আরও পড়ুন – পিসি শাশুড়িকে খুন-দেহ লোপাটের চেষ্টা,ধৃত মা ও মেয়ের জেল হেফাজত
