শুটিংয়ে গিয়ে নিখোঁজ, গলা কাটা অবস্থায় মিলল মডেল শীতলের দেহ
Connect with us

খুন

শুটিংয়ে গিয়ে নিখোঁজ, গলা কাটা অবস্থায় মিলল মডেল শীতলের দেহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হরিয়ানার (Haryana) পরিচিত মডেল ও পারফর্মার শীতল ওরফে সিম্মি (Sheetal aka Simmi)-র নৃশংস হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সোনিপত (Sonipat)-এর খারখোদা থানার খান্ডা গ্রামের কাছে রিলায়েন্স ক্যানালের ধারে উদ্ধার হয়েছে তাঁর গলা কাটা মৃতদেহ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, পানিপত (Panipat)-এর বাসিন্দা শীতল কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় একটি নিখোঁজ ডায়েরি (Missing Report) করা হয়েছিল। শীতলের পরিবারের দাবি, তিনি সম্প্রতি আহার গ্রামে একটি অ্যালবামের শুটিংয়ে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ ‘দেশ উত্তর চাইছে’—পাঁচ প্রশ্ন তুলে পহেলগাঁও ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীতল দু’দিন আগে সুনীল (Sunil) নামের এক ব্যক্তির সঙ্গে একটি গাড়িতে বেরিয়েছিলেন। সেই গাড়িটি রহস্যজনকভাবে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর সুনীলকে উদ্ধার করে পানিপতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়িটি উদ্ধার করার সময়ই ক্যানালের ধারে শীতলের গলা কাটা মৃতদেহ দেখতে পায়।

Advertisement
ads

সোনিপত ও পানিপত পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। সোনিপতের ডিএসপি (DSP) রাজবীর সিং (Rajbir Singh) জানিয়েছেন, ‘শীতলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি স্পষ্ট যে ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন।’

শীতলের পরিবারেরও স্পষ্ট দাবি, এটি মোটেও কোনও দুর্ঘটনা নয়, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের তরফ থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত, কী ছিল মোটিভ—সবদিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।