জি৭ সম্মেলনের আগে সাইপ্রাস সফরে বিশেষ সম্মান, মোদীর কূটনৈতিক সাফল্য
Connect with us

দেশের খবর

জি৭ সম্মেলনের আগে সাইপ্রাস সফরে বিশেষ সম্মান, মোদীর কূটনৈতিক সাফল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক মঞ্চে ফের এক গর্বের মুহূর্ত ভারতের (India) জন্য। সাইপ্রাস (Cyprus) সফরে গিয়ে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘Grand Cross of the Order of Makarios III’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার এই সম্মান প্রদান করেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিদেস (Nikos Christodoulides)।

সাইপ্রাসের এই বিশেষ সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, “এ সম্মান শুধুমাত্র আমার ব্যক্তিগত সম্মান নয়, এটি ১৪০ কোটি ভারতবাসীর (People of India) সম্মান। এ সম্মান তাঁদের পরিশ্রম, তাঁদের স্বপ্ন, তাঁদের সংস্কৃতির প্রতি বিশ্বজোড়া স্বীকৃতি।”

মোদী আরও বলেন, “ভারতের মূল্যবোধ, প্রাচীন ঐতিহ্য ও ‘বসুধৈব কুটুম্বকম্‌’-এর (Vasudhaiva Kutumbakam) মতাদর্শের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি এটি। এই পুরস্কার আমি উৎসর্গ করছি ভারত এবং সাইপ্রাসের (India-Cyprus) মজবুত বন্ধুত্বের প্রতি, আমাদের অভিন্ন মূল্যবোধের প্রতি।” তিনি স্পষ্ট করেন, এই সম্মান দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে।

প্রসঙ্গত, পাকিস্তানের (Pakistan) সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পরে এই প্রথমবার বিদেশ সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী। সাইপ্রাস সফর সেরে তিনি কানাডার (Canada) কানানাস্কিস শহরে (Kananaskis) অনুষ্ঠিত হতে চলা জি৭ (G7 Summit) বৈঠকে অংশ নেবেন। সেখানে ১৬ ও ১৭ জুন জি৭-র মঞ্চে উপস্থিত থাকবেন মোদী।

উল্লেখ্য, কিছু দিন আগে সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, এবারের জি৭ সম্মেলনে (G7 Meeting) হয়তো ভারতের প্রধানমন্ত্রী অংশ নেবেন না। অনেকেই আশঙ্কা করেছিলেন, ছ’বছরের মধ্যে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী হয়তো জি৭ মঞ্চে থাকবেন না। তবে সেই জল্পনায় ইতি টানেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে (Mark Carney)। তিনি মোদীকে ফোন করে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান। ফলে শেষ পর্যন্ত মোদী যাচ্ছেন এই সম্মেলনে।

Advertisement
ads
Continue Reading
Advertisement