মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় নৃশংস হত্যাকাণ্ড! বন্ধুর গলায় রড ঢুকিয়ে খুন
Connect with us

খুন

মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় নৃশংস হত্যাকাণ্ড! বন্ধুর গলায় রড ঢুকিয়ে খুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা (Kolkata) শহরে ফের রক্তাক্ত রাত। মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড (Ward) চেতলায় (Chetla) শনিবার রাতে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড (Murder)। ঘটনাটি ঘটেছে চেতলা ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের সামনে, রাত সাড়ে ১১টা নাগাদ। এক ব্যক্তির গলায় লোহার রড (Iron Rod) ঢুকিয়ে নির্মমভাবে খুন করা হয়। মৃতের নাম অশোক পাসওয়ান (Ashok Paswan), বয়স ৪২ বছর। তিনি পেশায় গাড়ি মেকানিক (Car Mechanic) ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে অশোক ও তাঁর কয়েকজন বন্ধু বাসস্ট্যান্ডে বসে মদ্যপান (Drinking) করছিলেন। সেই সময় কথাকাটাকাটির (Argument) জেরে বচসা (Quarrel) বাঁধে। রাগের মাথায় এক বন্ধু অশোকের গলায় রড ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় অশোক নিজের বোনের বাড়ি (Sister’s House) যাওয়ার চেষ্টা করেন, যা ঘটনাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে। কিন্তু রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যান, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত (Dead) ঘোষণা করেন।

ঘটনার পরই খবর পেয়ে চেতলা থানার (Chetla Police Station) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই তিনজনকে আটক (Detained) করে জিজ্ঞাসাবাদ (Interrogation) চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ads

প্রাথমিক তদন্তে জানা গেছে, মদ্যপানের আসর থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, বহুবার ওই এলাকায় রাতের বেলা মদের আসর ও অসামাজিক কার্যকলাপ (Anti-Social Activities) নিয়ে অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। মেয়রের ওয়ার্ডে এমন ঘটনায় প্রশাসনিক নিষ্ক্রিয়তা (Inaction) নিয়ে প্রশ্ন উঠেছে।