জমি দখলের ঘটনায় কারখানা মালিককে মারধোর ঠিকাদারের, ঘটনায় উত্তেজনা এলাকায়
Connect with us

মালদা

জমি দখলের ঘটনায় কারখানা মালিককে মারধোর ঠিকাদারের, ঘটনায় উত্তেজনা এলাকায়

Dipa Chakraborty

Published

on

হরিশচন্দ্রপুর, ১৫ জুন : জমি দখলকে কেন্দ্র করে এক কারখানা মালিককে মারধোর করার অভিযোগ উঠলো এক ঠিকাদারের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরে। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর পেট্রোল পাম্পের পাশে মাখনার কারখানা রয়েছে দিল মহম্মদ নামে এক ব্যক্তির।

ওই জমিতেই মাখনা থেকে খই তৈরির চারটি ফড়ি রয়েছে তার। কারখানার সামনে রাস্তার ধারে জমির একাংশকে ঘিরেই বিবাদের সূত্রপাত।দিল মহম্মদের অভিযোগ, সম্প্রতি গায়ের জোরে বাবলু কর্মকার নামে ওই ঠিকাদার দলবল নিয়ে এসে জোর করে তার জমি ঘিরে নেন। পরে জমি ছাড়তে হলে দুলক্ষ টাকা দাবিও করেন। কিন্তু সেই টাকা না দেওয়ায় এদিন কারখানায় চড়াও হয়ে ভাঙচুর করার পাশাপাশি দিল মহম্মদকে মারধরও করা হয়। দিল মহম্মদ বলেন, আগেও প্রশাসনকে এই বিষয়ে জানিয়েছিলাম। জমিটা তার নামে রয়েছে, এর নায্য অধিকারও রয়েছে। কিন্তু বাবলু তার সঙ্গীদের সঙ্গে এভাবেই অন্যের জমি দখল করে তোলা আদায় করে বেড়ায়। সে তোলার টাকা দিতে রাজি না হওয়ায় এদিন সে ফড়িতে এসে চড়াও হয়ে ভাঙচুর করে। বাধা দেওয়ায় তাকে মারধরও করে।
ঘটনাক্রমে বাবলু ও দিল মহম্মদ দুজনেই তৃণমূল কংগ্রেসের কর্মী।
বাবলুর বিরুদ্ধে আগেও একাধিকবার এভাবেই জমি দখল করে তোলাবাজির চেষ্টার অভিযোগ উঠেছিল। কিন্তু তারপরেও দলের তরফে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।যদিও ওই ঘটনায় তাকে মিথ্যে জড়ানো হচ্ছে বলে দাবি করেছেন বাবলু কর্মকার। তিনি আরও বলেন, এদিন আমি এখানে ছিলাম না। কাজের জন্য অন্য এলাকায় ছিলাম। শুনতে পাই তার নাম এসব বলা হচ্ছে। তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে বলে দাবী করেন তিনি। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দিল মহম্মদ। যদিও পুলিশ আইন অনুসারে গোটা ঘটনায় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস।