রোগীর পেট থেকে নকেজি ওজনের টিউমার বের করে আনলেন চিকিৎসকেরা
Connect with us

রায়গঞ্জ

রোগীর পেট থেকে নকেজি ওজনের টিউমার বের করে আনলেন চিকিৎসকেরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১০ মার্চ :চিকিৎসা পরিষেবার আধুনিক পরিকাঠামো ও দক্ষ চিকিৎসকের সৌজন্যে নতুন জীবন ফিরে পেলো মরনাপন্ন এক রোগী। আর এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে রায়গঞ্জের উকিল পাড়ায় অবস্থিত জীবন রেখা সুপার স্পেশালিটি হাসপাতালে।

গত মাসখানেক ধরে তীব্র পেটে ব্যাথার সমস্যায় ভুগছিলেন সিন্ধুকা সরকার নামে এক মহিলা। বিভিন্ন জায়গায় দেখিয়েও সমস্যার সমাধান না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসেন জীবন রেখা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের কর্নধার শান্তনু দাসের সাথে কথা বলার পর মঙ্গলবার সিন্ধুকার অপারেশন করেন বিশিষ্ট সার্জেন এন মহাপাত্র। অপারেশন করে রোগীর পেট থেকে নকেজি ওজনের টিউমার বের করে আনেন চিকিৎসকেরা। আপাতত বিপদমুক্ত রয়েছেন সিন্ধুকা দেবী। চিকিৎসকেরা জানিয়েছেন উন্ননর মানের ওটি,আই সি ইউ সহ অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা থাকায় এধরণের জটিল অপারেশন করা সম্বভব হয়েছে।