দাবী না মানায় সারারাত অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের
Connect with us

রায়গঞ্জ

দাবী না মানায় সারারাত অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২২ ডিসেম্বর : রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে কর্মরত অতিথি অধ্যাপকদের দাবীদাওয়া আদায়ে আন্দোলন কর্মসূচী মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়লো। পেশাগত বিভিন্ন দাবীদাওয়া আদায়ে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচী শুরু করেছে ন তারা।

মঙ্গলবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক আশ্বাস না পেয়ে তীব্র ঠান্ডার মধ্যেও সারারাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আন্দোলন রত অতিথি অধ্যাপকদের অভিযোগ ২০০৯ সাল থেকে তারা কাজ করে আসলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছেন না। এখনো তাদের স্টেট এইডেড কলেজ টিচার হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নি। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। দাবীপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানা গিয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থাকাকালীন এগারো জন ও বিশ্ববিদ্যালয় হওয়ার পর আরো তেরো জন এই পদে যোগ দেন। অন্যান্য শিক্ষকেরা বিভিন্ন সুযোগ সুবিধা পেলেও অতিথি অধ্যাপকেরা এইসব সুযোগ থেকে এখনো বঞ্চিত রয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, ” অতিথি অধ্যাপকদের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারে নেই। তবে তাদের দাবীগুলি উচ্চ শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। আমরাও তাদের প্রতি সহানুভূতিশীল।