ছাত্রদের ভবিষ্যৎই অগ্রাধিকার! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রতিক্রিয়া শাহর
Connect with us

দেশের খবর

ছাত্রদের ভবিষ্যৎই অগ্রাধিকার! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রতিক্রিয়া শাহর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ NEET প্রশ্নফাঁস বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে স্বাগত জানিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার গভির রাত্রে সামাজিক মাধ্যম এক্স (X)-এ তিনি জানান, ভারতীয় জনতা পার্টি (BJP)-র কাছে কোনও মন্ত্রীর পদ নয়, দেশের স্বার্থ, ছাত্রসমাজ (Students) এবং যুবসমাজের (Youth) ভবিষ্যৎই সর্বাগ্রে।

অমিত শাহ লিখেছেন, “বিজেপি কর্মীদের কাছে যেকোনও পদের চেয়ে দেশ, তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই আদর্শেরই প্রতিফলন।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থীদের উদ্বেগ ও ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। পরীক্ষা ব্যবস্থা (Examination System)-কে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সংস্কার (Reforms) করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি। তাঁর দাবি, সরকারের নেওয়া পদক্ষেপ যোগ্য শিক্ষার্থীদের ন্যায্য বিচার নিশ্চিত করবে।

পদত্যাগের ঘোষণা করতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান জানান, এটি কোনও ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং শিক্ষা ব্যবস্থার (Education System) প্রতি মানুষের আস্থা বজায় রাখাই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি বলেন, ছাত্র আন্দোলনকে ব্যবহার করে কোনও ‘দেশবিরোধী শক্তি’ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেই কারণেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

অমিত শাহ ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রী হিসেবে কাজেরও প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি (NEP) বাস্তবায়ন, আঞ্চলিক ভাষায় পরীক্ষা, পিএম শ্রী (PM SHRI) স্কুলের সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা (Digital Education), দক্ষতা উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাক্ষেত্রের সমন্বয়ে ধর্মেন্দ্র প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Advertisement
ads ads

উল্লেখ্য, NEET বিতর্ককে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলনের পর কেন্দ্র সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবি মেনে নেয়। এরপরই আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি স্থগিত করার ঘোষণা করেন।

Continue Reading
Advertisement ads