দেশ
জম্মু-কাশ্মীরে গভীর সুরঙ্গ খুঁজে পেল বি এস এফ
নিউজ ডেস্ক , ১৪ জানুয়ারী : ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জম্মু-কাশ্মীরে বড়োসড়ো সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। এই গভীর সুরঙ্গ দিয়ে পাকিস্তান জঙ্গিদের ভারতে ঢোকাতে বলে মনে করছে বিএসএফের গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে এই সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর পাকিস্তান কিছুতেই বাগে আসছে না। ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত সন্ত্রাসবাদি কার্যকলাপ চালানো, অনুপ্রবেশ এমনকী জেহাদিদের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে আসছে। পাকিস্তান। শীতের মরসুমে জম্মু-কাশ্মীরের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটানোর সুযোগ খুঁজে পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরদারিতে তা সম্ভব না হলে গভীর সুরঙ্গ খুঁড়ে জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান কিন্তু সেই চেষ্টা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জানা গেছে জম্মু-কাশ্মীরের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাঠুয়ার হিরানগর সেক্টরে ১৫০ মিটার লম্বা গভীর সুড়ঙ্গের হদিশ পান বিএসএফের গোয়েন্দারা। ওই সুরঙ্গ দিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদীদের ভারতে ঢোকাত বলেই মনে করছে তারা। বিএসএফের আইজি এন. এস জামওয়াল জানিয়েছেন, পাকিস্তান জঙ্গিদের ভারতে ঢোকানোর জন্য এই গভীর সুড়ঙ্গ তৈরি করেছিল৷ হদিশ পাওয়ার পর সঙ্গে সঙ্গেই সেটি সিল করে দেওয়া হয়েছে। পাকিস্তানের এই জিহাদি কার্যকলাপ নতুন নয়। কিছুদিন আগেও জম্মু-কাশ্মীরের এই ধরনের একটি গভীর সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছিল।
