দেশের সেরা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়
Connect with us

রাজ্যের খবর

দেশের সেরা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩ এপ্রিল : যাদবপুর, জে এন ইউয়ের মতন নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পেছনে ফেলে সেরার সেরা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University)। পঠনপাঠন, মেধা এবং ফলাফলের মূল্যায়নের ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরার শিরোপা পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

বিখ্যাত ‘সাংহাই ব়্যাঙ্কিং অফ ওয়ার্লড ইউনিভার্সিটিস ২০২০’-তে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর ভোটের আবহেই এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত গোটা রাজ্য। জানা গিয়েছে, গত বছর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সপ্তম স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ফলে এক বছরের মধ্যেই সামনের সারিতে উঠে এল এই বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ স্বতন্ত্র ওই আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রকাশিত ক্রমতালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরেই দ্বিতীয় স্থানে দিল্লি বিশ্ববিদ্য়ালয়। আর জেএনইউ রয়েছে তৃতীয় স্থানে।