আর্থিক তছরুপ কান্ডে গ্রেফতার প্রাক্তন সাংসদ
Connect with us

দেশ

আর্থিক তছরুপ কান্ডে গ্রেফতার প্রাক্তন সাংসদ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ জানুয়ারী : আমানতকারীদের থেকে ২০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন সাংসদ কেডি সিং-কে। জানা যায়, প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং এর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে।

ইডি দপ্তর সূত্রে জানা গেছে, অ্যালকেমিস্ট–এর জন্য মোটা অঙ্কের টাকা তোলা হয়েছিল। সেই টাকা বিদেশেও পাচার করা হয়েছে। আর তার পিছনে বড়সড় হাত রয়েছে প্রাক্তন সাংসদ কে ডি সিংয়ের। এই মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করছে ইডি। মঙ্গলবার তাঁকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর বুধবার তাঁকে এই বিষয়ে জিজ্ঞেসাবাদের জন্য ডাকে ইডি। কথাবার্তায় অসঙ্গতি থাকায় এদিন দিল্লীতে তাঁকে প্রিভেনশান অব মানি লন্ডারিং ধারায় তাঁকে গ্রেফতার করেছে ইডি।
অভিযোগ, তদন্তে যথেষ্ট সহায়তা করেননি ব্যবসায়ী কে ডি সিং। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন কে ডি সিং। ২০২০ সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি। ২০১৬ সালে নারদা কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই দলের সঙ্গে আর যোগাযোগ ছিল না তাঁর।

Continue Reading
Advertisement