কাশ্মীরে জঙ্গীদের মদতদাতা গ্রেফতার, বাড়ি থেকে প্রচুর গুলি ও বিস্ফোরক
Connect with us

দেশ

কাশ্মীরে জঙ্গীদের মদতদাতা গ্রেফতার, বাড়ি থেকে প্রচুর গুলি ও বিস্ফোরক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ মে : গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা (Kupwara) জেলার ক্রালপোরা এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক এবং গুলি উদ্ধার করল সেনা ও পুলিশ। সেই ব্যক্তি জঙ্গিদের মদতদাতা ছিল।

সন্ত্রাসবাদীদের সাহায্য করা এবং বাড়িতে গুলি-বোমা রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি কাশ্মীরের ‘আল-বদর’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। জানা গেছে এক ব্যক্তির বাড়িতে প্রচুর গ্রেনেড, গুলি মজুত রয়েছে। সেই মতো সেনা এবং পুলিশের একটি যৌথ দল তৈরি করে অভিযান চালানো হয়। চার দিক থেকে ঘিরে ফেলা হয় অভিযুক্তের বাড়ি। এর পর সেই ব্যক্তির ঘরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই ঘর থেকে ১০টি গ্রেনেড এবং ১৮২টি গুলি উদ্ধার হয়েছে। এই গুলি একে-৪৭ বন্দুকে ব্যবহার করা হয়। মঙ্গলবার এই অভিযান চালানো হয় বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এই অভিযানে অংশ নেয় ১৬০ টেরিটোরিয়াল আর্মি এবং এসওজি ক্রালপোরা। গ্রেপ্তার হওয়া জঙ্গি সহযোগীর নাম আবদুল আহাদ লোন। সেনা সূত্রে এই বিস্ফোরক, গুলি উদ্ধার এবং গ্রেপ্তারির কথা স্বীকার করা হয়েছে।

Continue Reading
Advertisement ads