পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন প্রতিবাদে ২৬শে ফেব্রুয়ারী "চাক্কা জ্যাম"-র ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
Connect with us

দেশ

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন প্রতিবাদে ২৬শে ফেব্রুয়ারী “চাক্কা জ্যাম”-র ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ ফেব্রুয়ারি :২৬শে ফেব্রুয়ারী ভারত বনধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জ্বালানির মূল্য বৃদ্ধি, পণ্য ও পরিষেবাদি কর, ই-বিল সহ একাধিক দাবিতে দেশজুড়ে বনধ ডাকা হয়েছে। প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সমিতি এই ববনধকে সমর্থন জানিয়েছে বলে দাবি করা হয়েছে।

একইসঙ্গে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলার প্রতিবাদে একই দিনে ‘চাক্কা জ্যাম’-র ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফলে এ দিন দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি বন্ধ থাকবে সড়ক পণ্য পরিবহন ব্যবস্থা। তবে এ দিনের ধর্মঘটে যাত্রী পরিবহন ব্যবস্থা কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
শুক্রবারের ভারত বনধে অংশ নিচ্ছে অল ইন্ডিয়া FMCG ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ অ্যালুমিনিয়াম ইউটেনসিলস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, নর্দার্ন ইন্ডিয়া স্পাইসেস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া কসমেটিক ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া উওমেন এন্টারপ্রনার্স অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া কম্পিউটার ডিলার্স অ্যাসোসিয়েশনস। সংগঠনের, জিএসটি বিষয়ে কাউন্সিলে বহুবার সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও কাউন্সিল গুরুত্ব দেয় নি। জিএসটি কাউন্সিলের এমন অহংকারী মনোভাব ব্যবসায়ীদের আরো ক্ষুব্ধ করে তুলেছে। দাবী পূরণ না হওয়ায় অবশেষে বনধের পথ বেছে নিয়েছে সংগঠনগুলি।ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জিএসটি-র সাম্প্রতিক কিছু সংযোজন নিয়ে আপত্তি জানানো হয়েছে। সিএআইটি-র পক্ষ থেকে জানানো হয়েছে – আগামীকাল দেশের বিভিন্ন রাজ্যের ১৫০০টি জায়গায় ধর্না দেওয়া হবে। দেশের প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সংগঠন এই বনধ সমর্থন করছে।