একত্রে যুক্ত হল বিশ্বের সর্বোচ্চ রেলসেতু, উদ্বোধনের দিকে তাকিয়ে গোটা দেশ
Connect with us

দেশ

একত্রে যুক্ত হল বিশ্বের সর্বোচ্চ রেলসেতু, উদ্বোধনের দিকে তাকিয়ে গোটা দেশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ ফেব্রুয়ারি : সফলতার সঙ্গে যুক্ত করার প্রাথমিক কাজ শেষ হল বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর।প্রায় তিন বছর ধরে জম্মু ও কাশ্মীরের চন্দ্রভাগা নদীর উপর এই সেতু নির্মাণের কাজ করা হচ্ছে।

অবশেষে ইস্পাতের খিলানের দু’দিকের অংশ মুখোমুখি জুড়তে চলেছে। বহুপ্রতীক্ষিত এই মুহূর্তের ছবি ট্যুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল।যদিও এখনও অনেক কাজ বাকি। ভারতীয় রেলমন্ত্রকের এই প্রকল্পের বাজেট ১ হাজার ২৫০ কোটি টাকা। উচ্চতা নদীপৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার। উল্লেখ্য সমূদ্রপৃষ্ঠ থেকে এই রেলসেতুর উচ্চতা ১৩১৫ মিটার। কাশ্মীরের রিয়াসি জেলায় চন্দ্রভাগা নদীর উপরের এই সেতুর উচ্চতা নিয়ে আশঙ্কা ছিল আগাগোড়াই।যদিও প্রযুক্তিবিদদের মতে উচ্চমাত্রার বিস্ফোরণেও ক্ষতি হবে না এই সেতুর। তা ছাড়া এই সেতুর নিজস্ব নিরাপত্তাবেষ্টনীও থাকবে। সেতুটি রিখটার স্কেলের ৮ ম্যাগনিচ্যুড পর্যন্ত তীব্রতার ভূমিকম্পও সহ্য করতে পারবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement ads